সিলেটে বিএনপির অনুষ্ঠানস্থল থেকে সাংবাদিকের মোবাইল চু রি

[১] [২] [৩]

[৪]

জিবি সময় অনলাইন ডেস্ক : [৫]সিলেট নগরীর পাঠানটুলা এলাকাস্থ সানরাইজ কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৭ জুলাই) দুপুরে আয়োজিত এই অনুষ্ঠানে দায়িত্ব পালন করতে যান সিলেটের সাংবাদিকবৃন্দ। বেলা আড়াইটার দিকে দায়িত্ব পালন থাকাকালীন সময়ে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সিলেট অফিসের ভিডিও সাংবাদিক মোজাম্মেল হকের ব্যবহৃত honor মোবাইল ফোনটি চুরি হয়ে যায়।

এ বিষয়ে মোজাম্মেল হক বলেন, পূর্বঘোষিত অনুষ্ঠানে দায়িত্ব পালন করতে গিয়ে সিলেট বিএনপির সভাস্থল থেকে আমার ব্যবহৃত honor মোবাইল ফোনটি চুরি হয়ে যায়। কে-বা কারা এই কাজটি করেছে তা বলতে পারছি না। তবে বিষয়টি অত্যান্ত দুঃখজনক।

 (জিবি সময়/রুপমআহমেদ// )

খবর পেতে জিবি সময় লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

জিবি সময় ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]