
দৈনিক জনতার দেশ ডেস্ক : [৪]সিলেটের জালালাবাদ থানা এলাকায় বেবি বেগম (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ২টার দিকে জালালাবাদ থানার ৮নং কান্দিরগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডের সোনাতলা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার কবির মিয়ার স্ত্রী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, গলায় ফাঁস লাগানো অবস্থায় বেবির লাশ পাওয়া যায়। মরদেহ মযনাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৫]