দৈনিক জনতার দেশ ডেস্ক : [৫]গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সিলেট নগরী থেকে অস্ত্র ও হত্যা মামলার ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার গোলাপগঞ্জ মডেল থানার পুলিশের অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেট নগরী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন উপজেলার আমুড়া ইউনিয়নের উত্তর ধারাবহর গ্রামের মৃত হীরা মিয়ার ছেলে। সে অস্ত্র মামলা নং- জিআর ৪৩/১৭ এর ১৪ বছর ও হত্যা মামলা নং- জিআর ৩৭/১৭ এর ৭ বছরসহ ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন তাকে সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]
