
নিউজ ডেস্ক : আজ ভাদেশ্বর ইউনিয়ন মহিলাদলের নেত্রী ও কর্মীদের সাথে এক মতবিনিময় সভা করেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডক্টর এনামুল হক চৌধুরী।
ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির কৃষি বিষয় সম্পাদক জিল্লুর রহমানের বাড়ীতে আয়োজিত এই সভায় মহিলাদল নেত্রী লোভনা বেগম এর সভাপতিত্ব গোলাপগঞ্জ উপজেলা জাসাসের সহ সভাপতি মিনহাজ উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন এর অন্যতম উপদেষ্টা বিএনপির আন্তর্জাতিক ফরেন অ্যাফেয়াস এডভাইজারি কমিটির সদস্য ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রধান সদস্য ডক্টর এনামুল হক চৌধুরী।
সভায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডক্টর এনামুল হক চৌধুরী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন— “মহিলাদের অংশগ্রহণ ছাড়া কোনো আন্দোলন-সংগ্রাম সফল হয় না। তাই আগামী দিনে নারীদের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য। ”তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আগামী জাতীয় নির্বাচনে নারীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মতবিনিময় সভায় বক্তারা সরকারের গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের নিন্দা জানান এবং বিএনপির কর্মসূচিকে সফল করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন, জেলা বিএনপির উপদেষ্টা জনাব বদরুল আলম, সিলেট মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল ফাত্তাহ বকসী, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ
এছাড়া আরোও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ বিএনপির সহ সভাপতি আব্দুল জলিল, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, বিএনপি নেতা ফটিক মাস্টার, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও ইউনিয়ন যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক দারা খান, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক তারেক আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা রাসেল আহমদ, ইউনিয়ন বিএনপির উপদেষ্টা রমজান আলী, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জয়নাল আবেদিন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আবুল বাশার রানিক, ইউনিয়ন বিএনপির কৃষি সম্পাদক জিল্লুর রহমান, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গউছ উদ্দিন, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ভাদেশ্বর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক তোফায়েল আহমেদ, ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদল নেতা সায়েম আহমদ, সাবেক মহিলা সদস্য শামসুন্নাহার, মহিলা দলের কর্মী মৌমি বেগম, পারুল বেগম, লাইলী বেগম, প্রমিলা দাস প্রমুখ।
অনুষ্ঠান শেষে ইউনিয়ন মহিলাদলের নেত্রী ও কর্মীরা মনোনয়ন প্রত্যাশী নেতার প্রতি পূর্ণ সমর্থন জানান এবং মাঠ পর্যায়ে আরও সক্রিয় হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত কামরান আহমদ-কে দেখতে তার নিজ বাড়ীতে যান ডক্টর এনামুল হক চৌধুরী এবং পরে তিনি ভাদেশ্বর মীরগঞ্জ বাজারে গণসংযোগ ও পথ সভা শেষে দিন ব্যাপি কর্মসূচি সমাপ্ত হয়।