[৪]গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট আমরা প্রাথমিক বিজয় অর্জন করেছি, কিন্তু চুড়ান্ত বিজয় অর্জন করতে পারেনি। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের মানুষকে নির্বাচনী উৎসব করতে দেয়নি। সে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। মানুষের বাকস্বাধীনতা ছিল না, সংবাদ পত্র বন্ধ করে দিয়ে লুটপাট, হত্যা, খুন এবং গুমের মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম করেছিল। আমরা চাচ্ছি একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন।
তিনি জামায়াত ও এনসিপির সমালোচনা করে বলেন, গণ অভ্যুত্থানের পর একটি কিংস পার্টি তৈরী হয়েছে। এদের সাথে জামায়াতও রয়েছে। তারা চাচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়। এজন্য নির্বাচন বন্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা জানে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তারা পারবেনা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণের রায় ধানের শীষের পক্ষেই হবে।
তিনি শনিবার (২৩ আগস্ট) রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন, দেশের চলমান পরিস্থিতিতে দলকে আরো গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে এবং সিলেট জেলা যুবদলের অধীনস্থ গোলাপগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের কমিটি গঠনে লক্ষ্যে আয়োজিত পৃথল কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন, বিগত দিনে কে কি করেছেন আমরা সব অবগত রয়েছি৷ গোলাপগঞ্জ উপজেলা ও পৌর কমিটি নির্যাতিত নিপীড়িত নেতাকর্মীদের নিয়ে করা হবে।
আগামীর দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তিনি দলের প্রতিটি নেতৃবৃন্দকে ঐকবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
এ দুটি কর্মী সভায় প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বলেন, বিএনপিকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংহত করতে হবে। আগামী দিনে শহিদ জিয়ার আদর্শের সৈনিক এবং তারেক রহমানের নির্দেশে বিএনপিকে সংগঠিত ও শক্তিশালী করতে হবে। যারা শহিদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শ ও নীতি-আদর্শে বিশ্বাসী, তাদেরকেই দলে স্থান দেওয়া হবে।
পৃথক সভার উপজেলা যুবদলের কর্মী সভায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বিকেল ৩টায় উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মামুন আহমদ রিপনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন ও জাহেদ আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উপজেলার সভায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে
বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নিজামুল কাদির লিপন, শাহজাহান আহমদ, লুৎফুর আহমেদ, রাজু আহমদ, এম.এ কাদির, খালেদ আহমদ, শাহনুর আহমদ।
এদিকে সন্ধ্যা ৭টায় গোলাপগঞ্জ পৌর যুবদলের কর্মী সম্মেলন পৌরসভার মাঠে অনুষ্ঠিত হয়। পৌর যুবদলের আহবায়ক এনামুল হকের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ মুন্নার সঞ্চালনায় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন পৌর যুবদলের যুগ্ম আহবায়ক কামাল আহমদ, বাদল আহমদ, মোঃ শাহ আলম, আনিছুর রহমান নেহাদ, তমজিদ আলী, নুরুজ্জামান জুবেল, জুয়েল আহমদ দলা, রাজু আহমদ, সাকেল আহমদ, সদস্য আজিজুর রহমান পাপন, আক্তার হোসেন, টিপু আহমদ।
দুটি সভায় বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ সভাপতি মীর্জা জাহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম রুমেল, মোঃ এখলাছুর রহমান মুন্না, মোঃ কামরান হোসেন হেলাল, সেলিম আহমদ সেলু, আবুল কালাম আজিজ খোকন, মোঃ লুৎফুর রহমান, আব্দুল করিম, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, ইসহাক আহমদ, জাহিদ হাসান, জেলা যুবদলের ১ম সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু, আতাউর রহমান, সাহেল আহমদ, কবির আহমদ চৌধুরী উজ্জ্বল, মাহমুদুর রহমান বাবর, সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, সিলেট মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ময়না, দপ্তর সম্পাদক মোঃ রেদওয়ান আহমদ, গণ শিক্ষা বিষয়ক সম্পাদক রুবেল আহমদ, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক সাজু মাহমুদ, ধর্ম বিষয়ক সম্পাদক সাজিব আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদরুল আলম, মৎস্য পশুপালন বিষয়ক সম্পাদক খায়রুল আলম, সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ,আব্দুল মন্নান, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাবের আহমদ, মহানগর যুবদলের ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক রোমান আহমদ রাজু, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মিনহাজ আহমদ মিনার, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক জহির উদ্দিন, সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক, এহসানুল করিম মিশু, তানবীর আহমদ, সিনিয়র সদস্য আব্দুল জলিল, সহ ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক আবুল কালাম বাবু, সিলেট জেলা যুবদলের সদস্য এ বি কালাম, আব্দুল বাসিত, সিলেট জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালেদুর রহমান সানি, এমসি কলেজ ছাত্রদলের সহ সভাপতি জুয়েল আহমদ, সিলেট ল’কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ, দক্ষিণ সুরমা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান মাহিন।
এ দুটি কর্মী সভায় গোলাপগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ডের কর্মী ও দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৫]