
নিউজ ডেস্ক:জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট-৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী।
তিনি বলেন, “তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে আগামীর সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। এজন্য বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সার্বিক প্রস্তুতি নিতে হবে। জনগণের কাছে ৩১ দফার সুফল তুলে ধরতে হবে।”
বৃহস্পতিবার রাত ১০টায় গোলাপগঞ্জের উত্তর বাদেপাশা ইউনিয়নের আমকোনায় উপজেলা বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক খোরশেদ আলমের বাড়িতে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম এবং সঞ্চালনা করেন বাদেপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল আহমেদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এনামুল হক লিটন। তিনি বলেন, “বিএনপি চেয়ারপারসনের নেতৃত্বে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা মাঠে আছি, মাঠে থাকবো। এদেশের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে বিএনপি।”
সভাপতি খোরশেদ আলম তার বক্তব্যে বলেন, “আজকের এই উঠান বৈঠকে বিএনপির সকল নেতাকর্মীকে একসাথে দেখেই বোঝা যায়, আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ শক্তি হিসেবে মাঠে থাকবো। আমাদের লক্ষ্য একটাই—গণতন্ত্র পুনরুদ্ধার।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাজান আহমদ, গোলাপগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল আহমদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানজিম আহাদ প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন যুবদল নেতা মাহমুদুর রহমান মামুন, ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মজিরুল হক, সদস্য শামীম আহমদ, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দুলাল আহমদ, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক বিলাল আহমদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় গোলাপগঞ্জের উত্তর বাদেপাশা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৪]