দৈনিক জনতার দেশ ডেস্ক : [৫]নির্বাচনের আগেই সাজানো হচ্ছে সিলেট যুবদলের তৃণমূল। চলছে কর্মিসভা। কার্যক্রম শুরু হয়েছে কয়েক মাস আগে। আগামী বুধবার থেকে শুরু হচ্ছে মহানগরের কার্যক্রম। নেতারা বলছেন, কর্মিসভার উদ্দেশ্যে হচ্ছে দুটো। এর মধ্যে একটি দলকে পুর্নগঠন করা ও অন্যটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত ৩১ দফা তৃণমূলে পৌঁছে দেয়া। কর্মিসভা শেষ করে জেলা ও নগরে আসনভিত্তিক কয়েকটি যুবসমাবেশের আয়োজন করা হবে।
তারা জানিয়েছেন, ভোটের মাঠে যাতে যুবদল তৃণমূল পর্যন্ত ভূমিকা রাখতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখে এজন্য দল সাজানো হচ্ছে। এতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের স্থান দেয়া হবে বলে জানান তারা। সিলেট জেলা যুবদলের ১৮টি ইউনিট। ইউনিটগুলোর মধ্যে ইতিমধ্যে ৬টি ইউনিটের কর্মিসভা শেষ হয়েছে। এর মধ্যে রয়েছে গোয়াইনঘাট, জৈন্তাপুর, গোলাপগঞ্জ উপজেলা ও পৌর, বিয়ানীবাজার উপজেলা ও পৌর। বাকি ১২টি ইউনিটে এগুলোতেও কর্মিসভা খুব দ্রুততম সময়ের শেষ করা হবে। সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মানবজমিনকে জানিয়েছেন, দুই টার্গেট নিয়ে সিলেট যুবদল মাঠে নেমেছে। একটি হচ্ছে দল গোছানো, অপরটি হচ্ছে নির্বাচন। যুবদলের পরিচ্ছন্ন নেতাকর্মীরা যাতে ভোটের মাঠে সক্রিয় হন সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। বর্তমানে ৩১ দফা নিয়ে ভোটারের কাছাকাছি যাচ্ছেন যুবদল নেতারা। তিনি বলেন, ১৮টি ইউনিটে কর্মিসভার পর আসনভিত্তিক যুব সমাবেশ করা হবে। এরপর কমিটি গঠন করা হবে। সব কার্যক্রম ডিসেম্বরের আগেই শেষ করার লক্ষ্যে মাঠে কাজ করছে বলে জানান। এদিকে, রোববার সিলেট মহানগর যুবদল ৪২টি ওয়ার্ডে তাদের আগামীর কার্যক্রমের রূপরেখা তুলে ধরেছে। নগরের নেতারা জানিয়েছেন- রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও সিলেট মহানগর যুবদলের অধীন (থানাভিত্তিক) ওয়ার্ড যুবদলের কমিটি গঠনের লক্ষ্যে বিভিন্ন তারিখে কর্মিসভা অনুষ্ঠিত হবে। কর্মিসভায় সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক ও সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনসহ মহানগর যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
তারা জানিয়েছেন- আগামী ১০ই সেপ্টেম্বের এয়ারপোর্ট থানার ৪ ও ৫নং ওয়ার্ড যুবদল এবং ১১ই সেপ্টেম্বর ৬ ও ৭নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হবে। ১৩ই সেপ্টেম্বর জালালাবাদ থানার ৮ ও ৩৭নং ওয়ার্ড যুবদল এবং ১৪ই সেপ্টেম্বর ৩৮ ও ৩৯নং ওয়ার্ড যুবদলের কর্মিসভা অনুষ্ঠিত হবে। ১৫ই সেপ্টেম্বর শাহপরান (র.) থানার ২০, ২১, ২২ ও ২৪নং ওয়ার্ড যুবদল, ১৮ই সেপ্টেম্বর ৩৪, ৩৫ ও ৩৬ নং ওয়ার্ড যুবদল এবং ২০শে সেপ্টেম্বর ৩১, ৩২ ও ৩৩নং ওয়ার্ড যুবদলের কর্মিসভা অনুষ্ঠিত হবে। ২২শে সেপ্টেম্বর মোগলাবাজার থানার ২৭ ও ৪০নং ওয়ার্ড যুবদল এবং ২৪শে সেপ্টেম্বর ৪১ ও ৪২নং ওয়ার্ড যুবদলের কর্মিসভা অনুষ্ঠিত হবে। ২৮শে সেপ্টেম্বর দক্ষিণ সুরমা থানার ২৫ ও ২৬নং ওয়ার্ড যুবদল এবং ৩০শে সেপ্টেম্বর ২৮, ২৯ ও ৩০নং ওয়ার্ড যুবদলের কর্মিসভা অনুষ্ঠিত হবে। ৪ঠা অক্টোবর কোতোয়ালি থানার ১, ২ ও ৩নং ওয়ার্ড যুবদল, ৫ই অক্টোবর ৯, ১০ ও ১১নং ওয়ার্ড যুবদল, ৮ই অক্টোবর ১২, ১৩ ও ১৪নং ওয়ার্ড যুবদল, ১১ই অক্টোবর ১৫, ১৬, ও ১৭নং ওয়ার্ড যুবদল, ১৩ই অক্টোবর ১৮ ও ১৯নং ওয়ার্ড যুবদল এবং ১৫ই অক্টোবর ২৩নং ওয়ার্ড যুবদলের কর্মিসভা অনুষ্ঠিত হবে। কর্মিসভা সফলের লক্ষ্যে প্রতিটি ওয়ার্ড কমিটির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং বর্ধিত ওয়ার্ডের যুবদলের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ যথাসময়ে উপস্থিত থাকার নির্দেশ প্রদান করেছেন নগর নেতারা। সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত তারেক মানবজমিনকে জানিয়েছেন- নগরের পুরাতন ২৭টি ওয়ার্ডে আগের কমিটি রয়েছে। নতুন ১৫টি ওয়ার্ডে এখনো কমিটি হয়নি।
কর্মিসভার পাশাপাশি নতুন ওয়ার্ডগুলোতে আহ্বায়ক কমিটি গঠন করা হবে। আর পুরানতন ২৭টিকে পুনর্গঠন করা হবে। যদি পুরাতন কোনো ওয়ার্ডে সম্মেলন ও কাউন্সিলের প্রয়োজন হয় সেটিও করা হবে বলে জানান তিনি।মানবজমিন
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]
