ভালোবাসার ধাক্কা মানুষকে সামনে এগিয়ে দেয়: ইভানা

[১] [২] [৩]
[৪]

মনে মনে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী পারসা ইভানা

দৈনিক জনতার দেশ ডেস্ক : [৫]ভালোবাসার ধাক্কাই মানুষকে সামনে এগিয়ে দেয় বলে মন্তব্য করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে ব্যাপক পরিচিতি পাওয়া পারসা ইভানা। সম্প্রতি সামাজিকমাধ্যমের এক পোস্টে এমনটা জানান তিনি।

ওই পোস্টে এই অভিনেত্রী লেখেন, ‘ধাক্কা খেলেই মানুষ শেখে। জীবনে যাদের চোখ বন্ধ করে ভালোবেসেছেন, তাদের ধাক্কাই আপনাকে সামনে এগিয়ে দেবে। ’

পারসা ইভানা আরও লেখেন, ‘পৃথিবীতে ভালোবাসা তৈরি হয়েছে মানুষকে ভেঙে আবার নতুন করে গড়ে তোলার জন্য। ’

কিছুদিন আগেই যুক্তরাষ্ট্র থেকে মাস কয়েকের সফর শেষে দেশে ফিরেছেন ইভানা। সেখানে মায়ের সঙ্গে ছুটি কাঁটাতে গিয়েছিলেন বলে জানিয়েছিলেন তিনি। এছাড়া অবসর কাটানোর পাশাপাশি দেশটিতে নাচ এবং অভিনয়ের ওপর বিশেষ কোর্স সম্পন্ন করেন তিনি।

জানা যায়, সেখানের প্রপার টেকনিক অ্যান্ড ক্যামেরা পারফরমেন্সের জন্য বিখ্যাত ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’ অ্যাক্টিং স্কুলে অভিনয়ের কোর্স করেন ইভানা।

 (জনতারদেশ/রুপমআহমেদ// )

খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]