গোলাপগঞ্জে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

[১] [২] [৩]

[৪]

গোলাপগঞ্জ প্রতিনিধি : [৫]গোলাপগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে শাহী রহমান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের কালারবাজারের পাশে সুরমা নদীতে তার লাশটি পাওয়া যায়।

নিহত শাহী রহমান বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের টেকই কোনা পাতাড়িপাড়া গ্রামের প্রবাসী শাফি রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ আতিকুর রহমান বলেন, সে তার নান বাড়ি কালিজুরিতে এসে নদীতে গোসল করতে মৃত্যু হয়।

জানা যায়, শাহি রহমান বুধবারীবাজার ইউনিয়নের কালিজুরি গ্রামে নানা বাড়িতে বেড়াতে এসেছিল। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কালিজুরি এলাকায় কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। এরপর তাকে খুঁজতে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল শুক্রবার দুপুরে এসে নদীতে অনেক খোঁজাখুঁজি করেও উদ্ধার করা সম্ভব হয়নি। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে তার লাশ শরীফগঞ্জ ইউনিয়নের মেহেরপুর কালার বাজারের পাশে কুশিয়ারা নদীতে পাওয়া যায়।

 (জনতারদেশ/রুপমআহমেদ// )

খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]