দৈনিক জনতার দেশ ডেস্ক : [৫]গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য লায়েক আহমদের মাতার মৃত্যুতে গোলাপগঞ্জ উপজেলা যুবদলের শোক প্রকাশ করেছেন গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মামুন আহমদ রিপন ও সিনিয়র যুগ্ন আহবায়ক সালাহ উদ্দিন।
শুক্রবার রাতে গণমাধ্যম পাঠানো এক শোক বার্তায় তারা মরহুমের আত্বার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবার সমবেদনা জানিয়েছেন।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, যুবদল নেতা লায়েক আহমদের গর্ভধারিনী মাতা একজন দ্বীনদার ও পরহেযগার নারী ছিলেন। পরোপকারি ব্যক্তিত্ব হিসেবে তিনি আত্মীয় স্বজন ও প্রতিবেশীর কাছে ছিলেন শ্রদ্ধার পাত্র।
শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত, পরকালে জান্নাত কামনা করেন এবং তাঁর রেখে যাওয়া শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]
