গোলাপগঞ্জে বিএনপির সংবর্ধনা সভা অনুষ্ঠিত

[১] [২] [৩]

[৪]

গোলাপগঞ্জ প্রতিনিধি : [৫]গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠন কর্তৃক আয়োজিত যুক্তরাষ্ট্র প্রবাসী ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিশিগান বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বাছিত এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন এর ফরেন অ্যাফেয়ার্স এডভাইজারী কমিটির সদস্য ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ-ম অহিদ আহমদ।
‎‎ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজাই ও ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার রানিক এর যৌথ সঞ্চালনায় ‎‎প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এড. মুজিবুর রহমান মুজিব।
ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি আব্দুস সামাদ সামুর কোরআনে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজাইয়ের ‎স্বাগত বক্তব্যের মাধ্যমে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিশিগান বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বাছিত।
‎‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমান মুহি, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক তানহার আহমদ লায়েক, উপজেলা যুবদলের আহবায়ক ছালাউদ্দিন, ভাদেশ্বর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি গৌছ উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামিল খান, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মিলাদ হোসেন, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছাদিকুর রহমান ছাদেক।
‎‎অনুষ্ঠানে এছাড়া আরোও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ মুন্না, আলতাফ হোসেন, সপন আহমেদ, গোলাপগঞ্জ উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি সেলিম আহমদ, ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হুসাম আহমদ, হাসান আহমদ,আবিদ হোসেন প্রমুখ।

 (জনতারদেশ/রুপমআহমেদ// )

খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]