দৈনিক জনতার দেশ ডেস্ক : [৫]দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৫৬১ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৭৭ জন।
রোববার (২৬ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশজুড়ে অভিযান চালিয়ে মোট এক হাজার ৫৬১ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৭৭ জন ও অন্যান্য অপরাধে গ্রেপ্তার আরও ৪৮৪ জন। এছাড়াও অভিযানে বিদেশি পিস্তল একটি, ম্যাগাজিন একটি, গুলি এক রাউন্ড, ককটেল দুইটি ও একটি কুড়াল উদ্ধার করা হয়।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]
