জকিগঞ্জে টমটমের ধাক্কায় প্রাণ গেল রাইয়ানের

[১] [২] [৩]

[৪]

দৈনিক জনতার দেশ ডেস্ক : [৫]সিলেটের জকিগঞ্জে ব্যাটারিচালিত টমটমের ধাক্কায় এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম রাইয়ান হোসেন (৮)।

সে জকিগঞ্জ সদর ইউনিয়নের মুমিনপুর গ্রামের সুপারী ব্যবসায়ী আব্দুছ ছালাম ছলন মিয়া’র তৃতীয় ছেলে এবং কুসুম কলি কিন্ডার গার্টেনের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

সোমবার (১০ নভেম্বর) বিকাল আনুমানিক ২টার দিকে সিলেট-জকিগঞ্জ মেইন সড়কের ভরণ বাজার সংলগ্ন মুমিনপুর গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাইয়ান হঠাৎ রাস্তায় উঠে পড়লে দ্রুতগামী একটি ব্যাটারিচালিত টমটম তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

দুর্ঘটনার পর স্থানীয়রা টমটম গাড়িটি আটক করলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহত শিশুর পরিবার জানায়, ময়নাতদন্ত ছাড়াই রাইয়ানকে দাফনের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এই ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 (জনতারদেশ/রুপমআহমেদ// )

খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]