ধানের শীষের গণজোয়ারে ভেস্তে যাবে সব ষড়যন্ত্র: সরওয়ার

[১] [২] [৩]

[৪]

দৈনিক জনতার দেশ ডেস্ক : [৫]ফটিকছড়ি আসনে (চট্টগ্রাম-২) বিএনপির প্রার্থী ও উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, সারাদেশে ধানের শীষের গণজোয়ার উঠেছে। সেই গণজোয়ারে ভেস্তে যাবে একটি গোষ্ঠীর সব ষড়যন্ত্র। গ্রাম-গঞ্জের ঘরে ঘরে ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে৷ ৩১দফার ভিত্তিতেই হবে আগামীর বাংলাদেশ। নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে জয়যুক্ত করে প্রধানমন্ত্রী বানাতে হবে। সেই লক্ষ্যে কঠোর পরিশ্রম করতে হবে।

তিনি ফটিকছড়ির উন্নয়ন সম্পর্কে বলেন, ফটিকছড়িতে শিল্প জোন করা হবে, সেই শিল্প জোনে এ অঞ্চলের মানুষ কাজ করবে, বেকারত্ব দূর হবে, আত্মসামাজিক উন্নয়নে লাভবান হবেন তারা। ফটিকছড়ির মানুষের সাথে আছি, জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত থাকবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে ফটিকছড়ির নানুপুর বাজারে বিএনপির গণমিছিল শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিছিলটি নানুপুর লায়লা-কবির কলেজ মাঠ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে বাজারের মুখে এসে শেষ হয়।

বিএনপি নেতা শহিদ উদ্দীন মাস্টারের সভাপতিত্বে ও মিয়া মোশরাফুল আনোয়ার চৌধুরী মশুর সঞ্চালনায় মিছিলে অংশ নেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, বিএনপি নেতা আহমদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্যসচিব নাজিম উদ্দীন শাহীন, নাজিরহাট পৌরসভা বিএনপি আহবায়ক এজহার মিয়া, সদস্যসচিব শাহনেওয়াজ সেবুল, আবুল কালাম আজাদ, হাফেজ জয়নাল আবেদীন, মুনসুর আলম চৌধুরী, নাছির উদ্দীন চৌধুরী, খালেদ বাবুল, বীর মুক্তিযোদ্ধা আবছার আহমদ, আবু আজম তালুকদার, সিরাজদৌল্লা চৌধুরী দুলাল, মো. শাহরিয়া, নুরুল হুদা, মো. ফরিদ, দিদারুল আলম তৌহিদ প্রমুখ।

গণমিছিল শুরুর আগে দক্ষিণ ফটিকছড়ির ৭ ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা ব্যানারসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে নানুপুর লায়লা কবির কলেজ মাঠে জমায়েত হন।

 (জনতারদেশ/রুপমআহমেদ// )

খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]