কেওটকোনা গ্রামের পাঁচ সহোদরের মহতী উদ্যোগ—মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয়ে দাতা সদস্য হয়ে নতুন দৃষ্টান্ত

[১] [২] [৩]

নিউজ ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কেওটকোনা গ্রামে জন্ম নেওয়া একই পরিবারের পাঁচ ভাই শিক্ষার উন্নয়ন ও সমাজসেবায় বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আলহামদুলিল্লাহ—তাঁরা একসঙ্গে মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য হিসেবে যুক্ত হয়ে বিদ্যালয়ের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছেন।

পরিবারটির সঙ্গে ঘনিষ্ঠরা জানান, পাঁচ ভাই সবাইই শালীন, নীতিবান এবং শিক্ষা ও সমাজকল্যাণে গভীর আগ্রহী। বিশেষ করে বাগলা ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার লুৎফর রহমান এবং সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সম্মানিত পিপি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট এম. মুজিবুর রহমান মুজিব—যাঁরা লেখকের প্রতি অকৃত্রিম স্নেহ দেখিয়ে আসছেন—তাঁদের প্রতি রয়েছে আলাদা সম্মান ও ভালোবাসা।

স্থানীয় শিক্ষাঙ্গনের সংশ্লিষ্টরা মনে করেন, পাঁচ ভাইয়ের একসঙ্গে দাতা সদস্য হওয়া শুধু বিদ্যালয়ের জন্য গৌরব নয়; বরং এলাকার শিক্ষাব্যবস্থায় এক অনুকরণীয় অধ্যায়। তাঁদের এ অবদান মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

পরিবারটির জন্য এলাকাবাসী দোয়া করেন—মহান আল্লাহ যেন তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘ নেক হায়াত এবং দানের উত্তম বিনিময় দান করেন, আর এই উদ্যোগকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করেন।

[১] [২] [৩]