গোলাপগঞ্জে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

[১] [২] [৩]

[৪]

দৈনিক জনতার দেশ ডেস্ক : [৫]গোলাপগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের এই সংবর্ধনা দেওয়া হয়।

উপজেল অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার মো. জুনায়েদ কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মাশরেফুল আলম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. কামরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহম্মদ হিরণ, উপজেলা জনসাস্থ্য প্রকৌশলী শাহ মোহাম্মদ লোটন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রাব্বানী মজুমদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আরমান ভূইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হাসান, গোলাপগঞ্জ মডেল থানসর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকমল আলী ও উপজেলা খাদ্য কর্মকর্তা বিপ্লব চন্দ্র দাস।

 (জনতারদেশ/রুপমআহমেদ// )

খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

[১] [২] [৩]