গোলাপগঞ্জে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

[১] [২] [৩]

[৪]

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি: [৫] গোলাপগঞ্জে বৈষম্য বিরোধী মামলার তদন্তেপ্রাপ্ত আসামী শেখ সাইমুল ইসলাম রুবাব (২৭) কে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

শুক্রবার রাত ১১টায় উপজেলার ভাদেশ্বর মোকামবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শেখ সাইমুল ইসলাম রুবাব ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণভাগ দরগা দাইর গ্রামের শেখ ফয়জুল ইসলামের পুত্র।

পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঃ আরিফুল ইসলামের নির্দেশে এসআই সাঈদ পিপিএম এর নেতৃত্বে উপজেলার ভাদেশ^ও মোকাম বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে গোলাপগঞ্জে বৈষম্য বিরোধী মামলার আসামী।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম।

 (জনতারদেশ/রুপমআহমেদ// )

খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]