বিএনপিতে যোগ দিলেন মৌলভীবাজারের এক ইউপি চেয়ারম্যান

[১] [২] [৩]

[৪]

দৈনিক জনতার দেশ ডেস্ক : [৫]মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাহেল হোসেন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপিতে) যোগ দিয়েছেন। দীর্ঘদিন ধরে নানা রাজনৈতিক গুঞ্জনের মধ্যেও নিজের অবস্থান স্পষ্ট করে এবার প্রকাশ্যেই বিএনপির রাজনীতিতে যুক্ত হলেন তিনি।

সম্প্রতি মৌলভীবাজার-৩ (রাজনগর–কমলগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমান রাহেল হোসেনের গলায় ফুলের মালা পরিয়ে তাঁকে দলে বরণ করে নেন। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

যোগদানের বিষয়টি নিশ্চিত করে মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাহেল হোসেন বলেন, তিনি কখনোই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তবে আওয়ামী লীগের সাবেক একজন সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় অনেকেই তাঁকে আওয়ামী লীগ নেতা হিসেবে চিহ্নিত করতেন। এই কারণেই তাঁকে আওয়ামী লীগ বা যুবলীগের সঙ্গে সম্পৃক্ত বলে ‘ট্যাগ’ দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, বাস্তবে তিনি আওয়ামী লীগ কিংবা যুবলীগের প্রাথমিক কোনো সদস্য পদেও কখনো ছিলেন না। ছাত্রজীবনে তিনি বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘ সময় নানা বিভ্রান্তি থাকলেও এখন থেকে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করবেন বলে জানান।

স্থানীয় রাজনৈতিক নেতারা বলছেন, একজন জনপ্রতিনিধির এভাবে প্রকাশ্যে বিএনপিতে যোগদান রাজনগর উপজেলার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

 (জনতারদেশ/রুপমআহমেদ// )

খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]