এনআইডি সংশোধন কার্যক্রম চলতি মাসে চালু হবে

[১] [২] [৩]

[৪]

দৈনিক জনতার দেশ ডেস্ক : [৫]ভোটের কারণে বন্ধ থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম এ মাসেই চালু করবে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, আমাদের ভোটার তালিকা ও প্রার্থীর যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়েছে। এখন পোস্টাল ব্যালট প্রিন্টের কাজ চলমান রয়েছে।

এ প্রিন্টের কাজ চলতি মাসের ১৮ জানুয়ারির মধ্যে শেষ হওয়ার পরপরই এনআইডি সংশোধন কার্যক্রম চালু করব আমরা।

 (জনতারদেশ/রুপমআহমেদ// )

খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]