আ.লীগের ৫ নেতার পদত্যাগ, বিএনপিতে যোগদান

[১] [২] [৩]

[৪]

দৈনিক জনতার দেশ ডেস্ক : [৫]ফরিদপুরের সালথা উপজেলায় আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও এর সহযোগী সংগঠনের পাঁচজন নেতা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার যদুনন্দী ইউনিয়নের নবকাম পল্লী কলেজ মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ ঘোষণা দেন।

পদত্যাগের পর একই অনুষ্ঠানে বিএনপির নেতাদের হাতে ফুলের তোড়া দিয়ে তারা বিএনপিতে যোগ দেন।

পদত্যাগকারী নেতারা হলেন— উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলিমুজ্জামান নয়ন, যদুনন্দী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হান্নান মৃধা, যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নম্বর ইউনিট সভাপতি রত্তন মাতুব্বর, সাধারণ সম্পাদক টুকু শেখ এবং ৮ নম্বর ইউনিটের সাধারণ সম্পাদক লিবু মাতুব্বর।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- যদুনন্দী ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা সৈয়দ মকবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল কাইয়ুম মোল্যা, সাংগঠনিক সম্পাদক হিরু শেখসহ সালথায় কর্মরত সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পাঁচজনের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলিমুজ্জামান নয়ন।

তিনি বলেন, কোনো ধরনের চাপ বা ভয়ভীতি ছাড়াই তারা স্বপ্রণোদিত হয়ে নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেছেন। ইতোমধ্যে সংশ্লিষ্ট সংগঠনের কাছে লিখিতভাবে পদত্যাগপত্র পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বিএনপির নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু আপার উন্নয়নমূলক কার্যক্রমে সন্তুষ্ট হয়ে তারা বিএনপিতে যোগ দিয়েছেন।

 (জনতারদেশ/রুপমআহমেদ// )

খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]