শ্রীমঙ্গল : [৫]মৌলভীবাজার গত কয়েকদিন তাপমাত্রা উঠানামা করছে। জেলাজুড়ে বইছে শীত ও হিমেল হাওয়া। টানা কয়েকদিনের শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৯টায় জেলার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস।
কনকনে শীত ও হিমেল হাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা কয়েকদিনের শীতের কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। তবে সূর্যের আলো থাকায় মানুষের কিছুটা স্বস্তি দেখা দিয়েছে। শীতে সবচেয়ে বেশী ছিন্নমূল ও দিনমজুররা সীমাহীন দুর্ভোগে পড়েছেন। এছাড়াও হাওর পাড়ের মানুষ, চা বাগানের শ্রমিক দুর্ভোগে পড়েছেন। অনেকেই খড়খুটা জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন।
শীতজনিত রোগে মৌলভীবাজার জেলার বিভিন্ন হাসপাতালে শিশু ও বয়স্কদের নিয়মিত ভর্তি অব্যাহত রয়েছে। গরম কাপড়ের দোকানে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ভীর প্রতিদিন ভাড়ছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আনিসুর রহমান জানান, শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার এ অবস্থা আরও কয়েকদিন থাকবে।
আবহাওয়া অফিস সূত্র জানায়, ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিলো ২ দশমিক ৮ ডিগ্রি এবং ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
১৯৯৫ সালের ৪ জানুয়ারি, ২০০৭ সালের ১৭ জানুয়ারি, ২০১৩ সালের ১০ জানুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিলো ৪ ডিগ্রি সেলসিয়াস।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]
