দৈনিক জনতার দেশ ডেস্ক : [৫]অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গের মালদা জেলা এলাকা থেকে পাঁচ বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় নিরাপত্তা বাহিনী। তারা হলেন-ভীম রায়, রতন রায়, শিপন রায়, দুর্জয় মণ্ডল ও মোহাম্মদ আজহার আলি।
গত সোমবার (১৯ জানুয়ারি) গভীর রাতে জেলার হাবিবপুর থানার অন্তর্গত বৈদ্যপুর এলাকার মধ্যপাড়ায় কয়েকজন সন্দেহজনক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা হাবিবপুর থানায় খবর দেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাবিবপুর থানার পুলিশ চারজনকে আটক করে।
অপরদিকে, একইদিনে আগ্রা–হরিশ্চন্দ্রপুর সীমান্ত এলাকার বিএসএফের ৮৮ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা এক বাংলাদেশি নাগরিককে আটক করেন। পরে তাকেও হাবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ নিয়ে মোট পাঁচজন আটক হন।
পুলিশের তরফে জানানো হয়েছে, আটক প্রত্যেকেই রাজশাহী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
মালদা জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছেন, কীভাবে তারা সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। মঙ্গলবার তাদের স্থানীয় আদালতে তোলা হয়েছে।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]
