দৈনিক জনতার দেশ ডেস্ক : [৫]রাজধানীর কড়াইল বস্তিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে দোয়া পরিচালনাকারী হুজুরকে চেয়ার এগিয়ে দিতে দেখা গেছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) মহাখালীর কড়াইল এলাকায় কড়াইলবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
দোয়া মাহফিল শুরুর আগে হুজুর সামনে এগিয়ে এলে বসার জন্য একটি চেয়ারের প্রয়োজন হয়। এ সময় তারেক রহমান নিজের চেয়ারটি এগিয়ে দেন।
এ ঘটনায় উপস্থিত বিএনপি নেতাকর্মীরা জানান, আলেমদের প্রতি তারেক রহমানের এই আচরণ তার বিনয় ও শ্রদ্ধাশীল মনোভাবেরই বহিঃপ্রকাশ।
দোয়া মাহফিলে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও কড়াইল এলাকার বাসিন্দারা অংশ নেন।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]
