বাংলাদেশি ৭০ জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

[১] [২] [৩]

[৪]

দৈনিক জনতার দেশ ডেস্ক : [৫]টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগর এলাকা থেকে বিভিন্ন সময় ধরে নিয়ে যাওয়া অন্তত ৭০ জন বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।

এসব জেলেদের ফেরত আনতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি প্রতিনিধিদল সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে টেকনাফের জালিয়াপাড়া ঘাট থেকে নাফ নদীর শূন্যরেখার উদ্দেশে রওনা হন। পরে এসব জেলেদের বিজিবির মাধ্যমে ফেরত পাঠানো হয়।

বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া জেলেদের মধ্যে অন্তত ৭০ জনকে ফেরত দিতে সম্মত হয় আরাকান আর্মি।

পরে সোমবার দুপুরে নাফ নদীর শূন্যরেখায় তাদের হস্তান্তর করেছে।
নাফ নদী ও বঙ্গোপসাগর এলাকায় মাছ ধরার সময় বিভিন্ন অভিযানে ট্রলারসহ ধরে নিয়ে যাওয়া অন্তত ২০০ জন জেলে এখনো আরাকান আর্মির হেফাজতে রয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে কিছু রোহিঙ্গা থাকলেও অধিকাংশই বাংলাদেশি নাগরিক।

 (জনতারদেশ/রুপমআহমেদ// )

খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]