গোলাপগঞ্জ প্রতিনিধি : [৫]পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে গোলাপগঞ্জে বিভিন্ন বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন বাজার ও দোকানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কোর্টের অভিযান কালে মূল্য তালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত দামে পণ্য বিক্রি এবং অন্যান্য অনিয়মের দায়ে মোট ৬ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সর্বমোট ১৫,০০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন বাজারে পৃথক অভিযান পরিচালনা করে ব্যবসায়ীদের সতর্ক করে এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা প্রদান করে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ বলেন, রমজান মাসে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]
