বিয়ানীবাজারে ১২০০ পিস ইয়াবাসহ আটক ১

[১] [২] [৩]

[৪]

দৈনিক জনতার দেশ ডেস্ক : [৫]সিলেটের বিয়ানীবাজার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চন্দন বিশ্বাস (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দুবাগ ইউনিয়নের চরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

আটক চন্দন বিশ্বাস পার্শ্ববর্তী জকিগঞ্জ উপজেলার বাসিন্দা। তার পিতার নাম সাবুল বিশ্বাস।

পুলিশ জানায়, চন্দন বিশ্বাস একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আটকের সত্যতা নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, বিয়ানীবাজার থানা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে পুলিশ সকলের সহযোগিতা কামনা করছে।

 (জনতারদেশ/রুপমআহমেদ// )

খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]