মধ্যপ্রাচ্যগামী কর্মীদের যোগাযোগের জন্য হটলাইন চালু

[১] [২] [৩]

[৪]

দৈনিক জনতার দেশ ডেস্ক : [৫]মধ্যপ্রাচ্যগামী কর্মীদের যাদের ফ্লাইট বাতিল ও ভিসার মেয়াদ উত্তীর্ণ হচ্ছে, তাদের সহায়তায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় হটলাইন চালু করেছে। তাদের এই হটলাইনে যোগাযোগের অনুরোধ করেছে মন্ত্রণালয়।

রোববার (১ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট বন্ধ রয়েছে।

যে কারণে সেসব দেশে গমনেচ্ছু কর্মীদের যাদের ফ্লাইট বাতিল ও ভিসার মেয়াদ উত্তীর্ণ হচ্ছে, তাদের সহায়তার লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশনায় সার্বক্ষণিক তথ্য প্রদানে হটলাইনে (১৬১৩৫ টোল ফ্রি) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

 (জনতারদেশ/রুপমআহমেদ// )

খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]