সিলেটে কিশোরগ্যাংয়ের ৬ সদস্য আটক

[১] [২] [৩]

[৪]

দৈনিক জনতার দেশ ডেস্ক : [৫]সিলেটে পৃথক অভিযানে কিশোরগ্যাংয়ের ৬ সদস্যকে আটক করেছে।রবিবার (১ মার্চ) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর বাগবাড়ীস্থ পিডিবি গেটের সামনে অভিযান চালিয়ে কিশোরগ্যাংয়ের ৫ সদস্যকে আটক করা হয়।

তারা হলেন- সুনামগঞ্জ জেলার সদর উপজেলার আশকুড়ি বীরগাঁও’র পারভেজের ছেলে সাদি ইসলাম সানি (১৮), একই জেলার মধ্যনগর থানার চামারদানি গ্রামের আবদুল হামিদের ছেলে আবুল মোড়ল (১৮), তাহিরপুর থানার মাহমুদপুরের রিপন তালুকদারের ছেলে রিফাত তালুকদার (১৮), একই থানার রামসিমপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জনি আহম্মেদ (১৯) ও হবিগঞ্জের বানিয়াচংয়ের শরিফ উদ্দিন রোডের জিয়াউর রহমানের ছেলে নাহিদ আহমেদ রনি (১৮)। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।

এদিকে, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর কাস্টঘর এলাকা থেকে আবদুর রহিম (১৯) নামের কিশোরগ্যাংয়ের এক সদস্যকে আটক করা হয়। সে সুনামগঞ্জ জেলার ছাতক থানার টুকেরাগাঁও’র লিয়াকত আলীর ছেলে। আবদুর রহিম ছিনতাইয়ের সাথে জড়িত বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।

 (জনতারদেশ/রুপমআহমেদ// )

খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]