ইরানি যুদ্ধজাহাজডুবি: ৮৭ জনের মরদেহ উদ্ধার করল শ্রীলঙ্কা নৌবাহিনী

[১] [২] [৩]

[৪]

দৈনিক জনতার দেশ ডেস্ক : [৫]আন্তর্জাতিক জলসীমায় মার্কিন বাহিনীর হামলায় ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ থেকে এ পর্যন্ত ৮৭ জনের মরদেহ উদ্ধার করেছে শ্রীলঙ্কা নৌবাহিনী। লঙ্কান নৌবাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

শ্রীলঙ্কা নৌবাহিনীর কমান্ডার বুদ্ধিকা সম্পাত এক বিবৃতিতে জানান, উদ্ধারকারী দল যখন দুর্ঘটনাস্থলে পৌঁছায়, তখন সেখানে জাহাজের কোনো চিহ্ন ছিল না। চারদিকে শুধু তেলের স্তর আর লাইফ র‍্যাফট ভাসতে দেখা গেছে।

তিনি বলেন, আমরা সাগরে মানুষের মরদেহ ভাসতে দেখেছি।

এর আগে জানানো হয়েছিল, জাহাজটি থেকে উদ্ধার হওয়া ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে জানিয়েছেন, ইরানি ওই ফ্রিগেটে অন্তত ১৮০ জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, উদ্ধার করা মরদেহগুলো বর্তমানে উপকূলে আনার প্রক্রিয়া চলছে।

নিখোঁজ বাকিদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে ইরানি যুদ্ধজাহাজে হামলার তথ্য নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, আন্তর্জাতিক জলসীমায় থাকা একটি ইরানি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে টর্পেডো হামলা চালানো হয়েছে। আমরা ইরানি যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিয়েছি।

সেটি আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ মনে করেছিল।
তবে কোন জাহাজটি লক্ষ্যবস্তু করা হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি।

 (জনতারদেশ/রুপমআহমেদ// )

খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]