সিলেটে রিকশায় ঘুরলেন নাহিদ-সারজিসরা

[১] [২] [৩]

[৪]

দৈনিক জনতার দেশ ডেস্ক : [৫]বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সিলেটে দলের ইফতার মাহফিলে এসে রিকশায় ঘুরেছেন।

বুধবার (৪ মার্চ) বিকেলে সিলেটে পৌঁছানোর পরপরই তারা রিকশা নিয়ে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী স্থাপনা ঘুরে দেখেন। এ সময় তারা ক্বীন ব্রিজ ও চাঁদনিঘাট এলাকাসহ শহরের কয়েকটি পরিচিত স্থান ভ্রমণ করেন।

দলীয় সূত্রমতে, সিলেটের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে সিলেট জেলা ও মহানগর এনসিপি ইফতার মাহফিলের আয়োজন করে।

অনুষ্ঠানে যোগ দিতে বুধবার সিলেট আসেন দলটির কেন্দ্রীয় নেতারা। সফরের অংশ হিসেবে তারা নগরের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থানগুলো ঘুরে দেখেন রিকশায় চড়ে।
এসময় রিকশায় ঘুরে বেড়ানোর কয়েকটি ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের অ্যাকাউন্টে পোস্ট করেন সারজিস আলম। ছবিতে দেখা যায়, তারা সিলেট নগরের সুরমার তীরে আলী আমজদের ঘড়িঘর, সারদা হল ও ক্বীন ব্রিজ এবং সুরমা নদীর তীরসহ বিভিন্ন স্থানে আর দশজনের মতো রিকশায় চলাচল করছেন।

 (জনতারদেশ/রুপমআহমেদ// )

খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]