নবীগঞ্জে ১১ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ১

[১] [২] [৩]

[৪]

দৈনিক জনতার দেশ ডেস্ক : [৫]হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১ বোতল বিদেশি মদসহ মো. ইদ্রিস মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া করিমপুর এলাকায় অভিযান চালানো হয়। ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদেরের নেতৃত্বে পরিচালিত অভিযানে ইদ্রিস মিয়ার কাছ থেকে ১১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

‎গ্রেপ্তার ব্যক্তি নবীগঞ্জ সদর ইউনিয়নের বরকতপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে। পুলিশ এই ঘটনাকে মাদকবিরোধী অভিযান হিসেবে উল্লেখ করেছে।

‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) তদন্ত দুলাল মিত্র্যা জানান, আটক ইদ্রিস মিয়াকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে হবিগঞ্জে পাঠানো হয়েছে। এ ঘটনায় নবীগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণি ২৪(ক)/৩৮/৪১ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। ‎পুলিশ আশা করছে, এই অভিযান এলাকায় মাদক ক্রয়-বিক্রির কার্যক্রম কমাতে সহায়ক হবে।

 (জনতারদেশ/রুপমআহমেদ// )

খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]