ঈদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মনিরুজ্জামান উজ্জ্বল

[১] [২] [৩]

[৪]

দৈনিক জনতার দেশ ডেস্ক : [৫]পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন  গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে। এ উৎসব সকল ভেদাভেদ ভুলে মানুষে মানুষে ভালোবাসা ও সহমর্মিতা জাগ্রত করে।

শুভেচ্ছা বার্তায় তিনি আরোও বলেন- বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে বিশেষ দোয়া চান। পাশাপাশি তিনি বিএনপির বর্তমান চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

শেষে গোলাপগঞ্জ উপজেলাসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহর প্রতি ঈদ মোবারক জানিয়ে সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন মনিরুজ্জামান উজ্জ্বল

 (জনতারদেশ/রুপমআহমেদ// )

খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]