ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইয়াহিয়া আহমেদ দুলাল

[১] [২] [৩]

[৪]

দৈনিক জনতার দেশ ডেস্ক : [৫]পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকাদক্ষিণ ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এহইয়া আহমদ দুলাল।

শুক্রবার (২০ মার্চ) ঈদকে কেন্দ্র করে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি এবং মানবিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা এক মাসের সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের সাধনার পর আসে। এই উৎসব কেবল আনন্দের নয়, বরং এটি মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার এক অনন্য উপলক্ষ।

শেষে তিনি ঢাকাদক্ষিণ ইউনিয়নবাসীসহ দেশের সকল মুসলিম উম্মাহর প্রতি ঈদ মোবারক জানিয়ে সবার সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।

 (জনতারদেশ/রুপমআহমেদ// )

খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]