গোলাপগঞ্জে দাখিল পরীক্ষা কেন্দ্র  স্থানান্তরিত করায় মাদ্রাসা প্রধান ও অভিভাবকের মাঝে উদ্বেগ

[১] [২] [৩]

[৪]
গোলাপগঞ্জ সংবাদদাতা : গোলাপগঞ্জে দাখিল পরীক্ষার কেন্দ্র স্থানান্তরিত করায় মাদ্রাসা প্রধানরা কেন্দ্র পূর্বের প্রতিষ্ঠান বা সকল শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা জনক স্থানে কেন্দ্র রাখার জন্য গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রফিকুল ইসলামের নিকট আবেদন করেছেন গোলাপগঞ্জ উপজেলার ২৩ টি মাদ্রাসার মধ্য ১৯ টি মাদ্রাসা প্রধান শিক্ষকরা।
গোলাপগঞ্জ উপজেলা মোট ২৩ টি মাদ্রাসার একমাত্র দাখিল বা এসএসসি পরীক্ষা কেন্দ্র ভাদেশ্বর মডেল ফাজিল মাদ্রাসা। কিন্তু হঠাৎ করে দু-একটি মাদ্রাসার চতুরতায় কারনে গোলাপগঞ্জ ফুলবাড়ি মাদ্রাসায় দাখিল বা এসএসসি পরীক্ষার কেন্দ্র স্থানান্তরিত করা হয়।  এতে অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। অভিভাবকের চাপাচাপিতে ১৯টি মাদ্রাসার প্রধান শিক্ষকরা দাখিল বা এসএসসি পরীক্ষার কেন্দ্র ভাদেশ্বর মডেল ফাজিল মাদ্রাসা রাখার জন্য গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রফিকুল ইসলামের বরাবরে একটি আবেদন করেন গতকাল বৃহস্পতিবার।

আবেদন সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ উপজেলার ২৩ টি মাদ্রাসার মধ্যে ২১ টি মাদ্রাসা উপজেলা সদরের দক্ষিণাংশে অবস্থিত। উপজেলা সদরের উত্তর দিকে ও পূর্ব দিকে কোন মাদ্রাসা নেই। দক্ষিন দিকে প্রায় সকল মাদ্রাসা রয়েছে যা উপজেলা সদর থেকে ১০-২৫ কিলোমিটার দূরে অবস্থিত। সার্বিক দিক বিবেচনা করে সকল মাদ্‌রাসা প্রধানদের সিদ্ধান্তক্রমে মাদ্রাসা সমূহের প্রায় মধ্যবর্তী ভাদেশ্বর মডেল ফাজিল (ডিগ্রি) মাদ্‌রাসায় ২০০৪ ইং হতে দাখিল ও পরবর্তীতে আলিম এবং জেডিসি পরীক্ষা কেন্দ্র স্থাপিত হয়ে অদ্যাবধি প্রায় ২২বছর যাবৎ সুশৃঙ্খলভাবে সকলের অংশ গ্রহনের মাধ্যমে জেডিসি, দাখিল, আলিমপরীক্ষা সুন্দরভাবে পরিচালিত হচ্ছে (কেন্দ্র কোড-৭০৫)। দাখিল কোমলমতি পরীক্ষার্থীদের, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সুবিধা বিবেচনা করে সকল মাদ্রাসা প্রধানদের সাথে আলোচনা করে সকলের সুবিধার্থে পরীক্ষা কেন্দ্র নির্ধারণের জন্য আবেদন করেন তারা। গোলাপগঞ্জ উপজেলার পরীক্ষায় অংশগ্রহনকারী মাদ্রাসা প্রধানদের সাথে কোন আলাপ-আলোচনা ব্যাতিত উপজেলার এক পার্শ্বে ফুলবাড়ি আজিরিয়া ফাযিল মাদ্রাসায় ২০২৫ ইং সনের ইবতেদায়ী ৫ম শ্রেণী ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা কেন্দ্র স্থানান্তর করায় সকলের অসুবিধা দেখা দেয়।

তারা আরোও উল্লেখ করেন- সকলের সুবিধামত মাদ্‌রাসায় পরীক্ষা কেন্দ্র স্থাপনের জন্য বিগত ২৭/১১/২০২৫ ও ০৮/১২/২০২৫ ইং তারিখে উপজেলা নির্বাহি অফিসার গোলাপগঞ্জ বরাবরে আবেদন করা হয়। সকল মাদ্রাসা প্রধানদের স্বাক্ষরিত আবেদনের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবরে জমা দেওয়ার পরও আবেদনসমুহ কোন বিবেচনা করা হয়নি ফলে ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেনির বৃত্তি পরীক্ষায় কোমলমতি ছাত্র-ছাত্রী ও অভিভাবকগন ফুলবাড়ি আজিরিয়া ফাযিল মাদ্রাসায় যাতায়াতে অনেক কষ্ট ও ভোগান্তির স্বীকার হতে হয়েছেন।

তারা আরোও উল্লেখ করেন- কুশিয়ারা নদীর দক্ষিণে ও পুর্বে অবস্থিত মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের খুবই অসুবিধা হয়েছে।তবে কেন্দ্র ফুলবাড়ি আজিরিয়া ফাযিল মাদ্রাসায় নিতে আবেদনে উল্লেখ করা হয় অন্যান্য মাদ্রাসার সাথে যোগাযোগ ব্যবস্থা ভাল উল্লেখ করা হয়েছে। যাহা সত্যের সম্পূর্ন বিপরীত। প্রকৃত বিষয় হলো ফুলবাড়ি আজিরিয়া ফাযিল মাদ্রাসার ১০ কি.মি. চতুর্থসীমায় পরীক্ষায় অংশগ্রহনকারী একাধিক মাদ্রাসা অবস্থিত নয়। গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণাংশে মাদ্রাসা সমুহ প্রায় ৩০কি.মি. পথ অতিক্রম করে ফুলবাড়ি আজিরিয়া ফাযিল মাদ্রাসায় পরীক্ষার্থীরা পৌছাতে হবে। যাহা সরেজমিন তদন্ত করলে প্রমানিত হবে তা।

তারা আবেদনে আরও উল্লেখ্য  করেন ২০০৪ ইং সালে সকল মাদ্রাসা প্রধান ও স্থানীয় প্রশাসনের সিদ্ধান্তক্রমে সকলের সুবিধা বিবেচনা করে ভাদেশ্বর মডেল ফাযিল (ডিগ্রি)
মাদ্রাসায় পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়। পরীক্ষা কেন্দ্র কোড-৭০৫ এর কেন্দ্র/ভেন্যু স্থানান্তরের জন্য আমরা নিম্ন স্বাক্ষরকারীগন কোথাও কোন মতামত বা স্বাক্ষর প্রদান করি নাই।

২৯ টি মাদ্রাসার প্রধান শিক্ষকগন মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে কোমলমতি পরীক্ষার্থীদের যাতায়াতের বিষয়টি সুবিবেচনা

<করে, সকল মাদ্‌রাসার প্রধানদের সাথে আলোচনা করে সুবিধামত স্থানে পরীক্ষা কেন্দ্র/ভেন্যু নির্ধারনের আহবান জানান তারা।

[১] [২] [৩]