দৈনিক জনতার দেশ ডেস্ক : [৫]সিলেট অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় হতে পারে৷ তাই এই অঞ্চলের নদীবন্দরগুলোতে তোলা হয়েছে এক নম্বর সতর্কতা সংকেত।
রোববার (১২ এপ্রিল) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]
