যশোর প্রতিনিধি : [৫] আসন্ন ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফরকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরুর আলোচনা হয়েছে জেলা আইনশৃঙ্খলা কমিটিতে।
রোববার (১২ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কমিটির মাসিক সভায় এ বিষয়ে নানা নির্দেশনা দেওয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় গত মার্চ মাসের জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সভায় জানানো হয়, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন।
এছাড়া সভায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৃহীত প্রস্তুতি পর্যালোচনা করার পাশাপাশি জনস্বার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে, শহরের সিসি ক্যামেরাগুলো সচল রাখা, অবৈধ যানবাহন ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযান জোরদার করা এবং সীমান্ত এলাকায় চোরাচালান রোধে নজরদারি বৃদ্ধি করা।
পাশাপাশি নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এবং মাদক ও অপরাধ দমনে সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন জেলা প্রশাসক। সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]
