দিরাইয়ে ধান শুকানোর খলা নিয়ে সংঘর্ষে আহত- ২০

[১] [২] [৩]

[৪]

দৈনিক জনতার দেশ ডেস্ক : [৫]সুনামগঞ্জের দিরাইয়ে ধান শুকানোর খলা তৈরিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ রোববার (১২ এপ্রিল) বিকাল ৪ টায় উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সামনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে মধুরাপুর গ্রামের শারদ মিয়া ও সুজন মিয়ার মধ্যে বিরোধ চলছিল। তারই জেরে ঘটনার দিন ধান শুকানোর জন্য খলা তৈরিকে কেন্দ্র করে সুজন মিয়ার পক্ষের লোকজন শারদ মিয়ার পক্ষকে বাধা দেয়। এরপর কথা-কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্রসহ নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

আহতরা হলেন- সুজন মিয়া (৪৫), ভুজন মিয়া (৪০), রাজ্জাক (৩০), আলমগীর (৩২), কাইয়ুম (৩৫), আলিফ নুর (৩৮), মুলক মিয়া (৫০), মুক্তাদির (১৯) ও ইয়াসিন (১৪)সহ আরও অনেকে। আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার প্রশান্ত কুমার তালুকদার।

এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, সংঘর্ষে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 (জনতারদেশ/রুপমআহমেদ// )

খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]