বিয়ানীবাজারে দিনব্যাপী বর্ষবরণে মুখরিত পহেলা বৈশাখ

[১] [২] [৩]

[৪]

দৈনিক জনতার দেশ ডেস্ক : [৫]নতুন সূর্যের আলোয়, নতুন স্বপ্নের আহ্বানে মঙ্গলবার পহেলা বৈশাখে মুখর হয়ে ওঠেছে বিয়ানীবাজার। বাংলা ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করতে দিনব্যাপী বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উৎসবের উচ্ছ্বাসে মেতেছে সবাই।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে সকালে রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গের উপস্থিতিতে এক বর্ণাঢ্য র‍্যালি পৌর শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। লাল-সাদা পোশাকে সজ্জিত মানুষ, হাতে বাংঙালীয়ানা সংস্কৃতি, ব্যানার-ফেস্টুন।

 

দিনব্যাপী নববর্ষ উৎসব উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও উদযাপিত হয়েছে। বিয়ানীবাজার সরকারি কলেজ, বালিকা উচ্চ বিদ্যালয়, খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতন, বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। জাতীয় সংগীত, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠানে পরিবেশিত হয় কাজী নজরুল ইসলাম, লালন সাঁই ও দ্বিজেন্দ্রলাল রায়ের গানসহ বাঙালির ঐতিহ্যবাহী সৃষ্টিসমূহ দর্শকদের নজর কেড়েছে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুকের চমৎকার একাধিক গান পরিবেশনা উপস্থিত সকলের মুগ্ধতা ছড়িয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার বলেন, পহেলা বৈশাখ আমাদের জন্য শুধু আনন্দের আয়োজন নয়। এটি মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করার একটি সুযোগ। এই উৎসবের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে পড়ুক।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক বলেন, নতুন বছরের সূচনায় মানুষের মনে এক নতুন উদ্দীপনা তৈরি হয়। পুরোনো দুঃখ-কষ্ট ভুলে সামনে এগিয়ে যাওয়ার যে মানসিক শক্তি, পহেলা বৈশাখ সেটাই আমাদের মনে করিয়ে দেয়। এটি কেবল উৎসব নয়, নতুন করে জীবন শুরু করার প্রেরণাও।

বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাব্বির আহমদ বলেন, বাংলা নববর্ষ আমাদের সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম ভিত্তি। এটি আমাদের অসাম্প্রদায়িক চেতনার প্রতীক, যেখানে সব ধর্ম, বর্ণ ও শ্রেণির মানুষ একসাথে আনন্দ ভাগাভাগী করে।

সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, নববর্ষ আমাদের শেখায় সংকীর্ণতা ও বিভেদের ঊর্ধ্বে উঠে মানবতার পথে চলতে। এই দিনটি আমাদের জন্য নতুন অঙ্গীকারের দিন মানুষের কল্যাণে, সমাজের উন্নয়নে এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পথে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি।

 (জনতারদেশ/রুপমআহমেদ// )

খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]