ওয়াশিংটন বৈঠকের সিদ্ধান্ত মানতে বাধ্য নয় হিজবুল্লাহ

[১] [২] [৩]

[৪]

দৈনিক জনতার দেশ ডেস্ক : [৫]ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাওয়া ইসরায়েল ও লেবাননের আলোচনায় যে সিদ্ধান্তই আসুক না কেন, তা হিজবুল্লাহর জন্য বাধ্যতামূলক হবে না বলে স্পষ্ট অবস্থান জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

আলোচনায় সীমান্ত পরিস্থিতি ও নিরাপত্তা ইস্যুতে দুই পক্ষের মধ্যে একটি কাঠামো দাঁড় করানোর চেষ্টা চললেও হিজবুল্লাহ বলছে, এই প্রক্রিয়ার ফলাফলে তাদের কোনো আগ্রহ বা উদ্বেগ নেই।
হিজবুল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ রাজনৈতিক সূত্র হিসেবে পরিচিত ওয়াফিক সাফা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, লেবানন ও ইসরায়েলের মধ্যে এই আলোচনার ফলাফল নিয়ে তারা মোটেও আগ্রহী নয়।

তিনি বলেন, তারা যা-ই সিদ্ধান্ত নিক না কেন, আমরা সেটি মানতে বাধ্য নই।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, আলোচনায় ইসরায়েলের পক্ষ থেকে দাবি তোলা হবে যেন শুধু সীমান্ত অঞ্চল নয়, পুরো লেবাননজুড়েই হিজবুল্লাহকে নিরস্ত্র করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই আলোচনায় উভয় পক্ষের প্রতিনিধিত্ব থাকবে রাষ্ট্রদূত পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে।

এর আগে ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার দিনেই ইসরায়েলি বাহিনী লেবাননেও বিমান হামলা চালায়।

পরবর্তীতে ২ মার্চ হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 (জনতারদেশ/রুপমআহমেদ// )

খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]