গোলাপগঞ্জ প্রতিনিধি : [৫] গোলাপগঞ্জের ফতেহপুর এলাকা থেকে নিখোঁজ হওয়ার ৮ দিন পর আব্দুল আলী চুনু মিয়ার (৭৩) মরদেহ চট্টগ্রামে উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছেলে সাবের আহমদ।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল (রবিবার) বিকাল ৫ টার দিকে নিজ বাড়ি থেকে স্থানীয় মীরগঞ্জ বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন আব্দুল আলী চুনু মিয়া। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি গত (২৭ এপ্রিল) সোমবার চট্টগ্রামে অজ্ঞাত পরিচয়ে নিখোঁজ হওয়া আব্দুল আলী চুনু মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। দীর্ঘ খোঁজাখুঁজির পরও পরিচয় শনাক্ত করতে না পারায় ময়নাতদন্ত শেষে চট্টগ্রামের আনজুমানে মফিজুল কবরস্থানে দাফন করা হয়। পরবর্তীতে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তার ছেলে সাবের আহমদ চট্টগ্রামে গিয়ে মরদেহের বিষয়টি নিশ্চিত হন।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক চুনু মিয়ার নিকট আত্বীয় বলেন দীর্ঘদিন ধরে আব্দুল আলী চুনু মিয়ার পরিবারে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হত এরই জেরে চুনু মিয়া রাগ করে গত ১৯ এপ্রিল বাড়ি থেকে বাহির হওয়া েপর আর ফেরা হয়নি। এর পর তার ছেলের মাধ্যমে সবাই জানতে পায় তার বাবার লাশ চট্টগ্রাম উদ্ধার করে পরিচয় শনাক্ত করতে না পারায় ময়নাতদন্ত শেষে চট্টগ্রামের আনজুমানে মফিজুল কবরস্থানে দাফন করা হয়।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]
