গোলাপগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ আটক-১

[১] [২] [৩]

[৪]

গোলাপগঞ্জ প্রতিনিধি  : [৫] সিলেটের গোলাপগঞ্জ উপজেলা-এ মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। শুক্রবার বিকেল ৫টার দিকে থানার এসআই (নি:) মোহাম্মদ আবু সাঈদ, পিপিএম-এর নেতৃত্বে এএসআই (নি:) শাহজাহান মিয়াসহ সঙ্গীয় ফোর্স উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মাসুরা বড়বাড়ী গ্রামে অভিযান পরিচালনা করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ভাদেশ্বর দক্ষিণভাগ এলাকার মৃত আতাউর রহমানের ছেলে ছুনু মিয়া (৫১)আটক করেন।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 (জনতারদেশ/রুপমআহমেদ// )

খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]