গোলাপগঞ্জে বিএনপি নেতার উপর হামলার ঘটনায় দুই আসামি গ্রেফতার

[১] [২] [৩]

[৪]

গোলাপগঞ্জ প্রতিনিধি : [৫]গোলাপগঞ্জে ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াহিয়া আহমদ দুলালের উপর হামলার ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। শনিবার (২ মে) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোলাপগঞ্জ মডেল থানার এসআই আবু সাঈদ পিপিএম-এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন—সুনামপুর গ্রামের ফারুক উদ্দিনের ছেলে এমরান হোসেন (৩৭) এবং একই গ্রামের মুন্সি আইন উদ্দিনের ছেলে বিলাল মিয়া (৫৩)। তারা উভয়েই গোলাপগঞ্জ মডেল থানায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার এসআই আবু সাঈদ পিপিএম জানান, হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 (জনতারদেশ/রুপমআহমেদ// )

খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]