গোলাপগঞ্জে সড়কের ওপর ঝুঁকিপূর্ণ বাঁশের তোরণ, দুর্ঘটনার আশঙ্কা

[১] [২] [৩]

[৪]

আব্দুল্লাহ আল মাসুদ : [৫] সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ পৌর শহরের পেট্রোবাংলার সামনে সড়কের ওপর নির্মিত একটি ঝুঁকিপূর্ণ বাঁশের তোরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

রাতের আঁধারে সড়কের ওপর ঝুলে থাকা এই তোরণটি যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন পথচারী ও চালকেরা।
সরেজমিনে দেখা যায়, বাঁশ ও কাপড় দিয়ে তৈরি তোরণটির বিভিন্ন অংশ ছিঁড়ে সড়কের ওপর ঝুলে রয়েছে।

তোরণের খুঁটিগুলোও দুর্বল অবস্থায় দাঁড়িয়ে আছে। ব্যস্ত এই সড়কে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করলেও এখনো এটি অপসারণে কোনো উদ্যোগ দেখা যায়নি।

স্থানীয়দের অভিযোগ, কোনো অনুষ্ঠান শেষে তোরণটি আর খুলে নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় থাকায় এটি এখন ঝুঁকিপূর্ণ রূপ নিয়েছে। বিশেষ করে রাতে দ্রুতগতির যানবাহনের জন্য এটি বড় বিপদের কারণ হতে পারে।

এলাকাবাসী দ্রুত তোরণটি অপসারণ করে সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

 (জনতারদেশ/রুপমআহমেদ// )

খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]