গোলাপগঞ্জে পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানঃ ৪মামলায় ২২ হাজার জরিমানা ও গ্রেফতার ৮

[১] [২] [৩]

[৪]

দৈনিক জনতার দেশ ডেস্ক : [৫]সিলেট রেঞ্জ ডিআইজির ড.মোঃ জিল্লুর রহমানের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার  ও গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেত্রীত্বে মোবিলাইজেশন ড্রিল এবং বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়।

রোববার বিকাল ৪টার দিকে গোলাপগঞ্জ চৌমুহনী এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি মামলায় মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিশেষ অভিযানে অভিযানে গোলাপগঞ্জ মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম এবং গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম সহ থানা পুলিশের সদস্যদের পাশাপাশি ট্রাফিক বিভাগের সদস্যরাও অংশ নেন।

পুলিশ সূত্রে জানা যায়, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, ট্রাফিক আইন মেনে চলতে সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের সময় বেশ কয়েকটি যানবাহনের কাগজপত্রে অসঙ্গতি পাওয়া গেলে চারটি পৃথক মামলায় মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান পুলিশ কর্মকর্তারা। বিশেষ করে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার, বৈধ কাগজপত্র সঙ্গে রাখা এবং সড়কে বেপরোয়া গতিতে গাড়ি না চালানোর পরামর্শ দেওয়া হয়। [৬]

একই দিন রাতে উপজেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত ৮জন আসামীকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন-আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এ বিশেষ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 (জনতারদেশ/রুপমআহমেদ// )

খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৭]

ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৮]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]