অ্যাডভোকেট মুজিবের মৃত্যুত্বে সাংসদ এমরান আহমদ চৌধুরীর শোক

[১] [২] [৩]

[৪]

আজিজ খান, গোলাপগঞ্জ (সিলেট): : [৫]সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট-৬ আসনের সাংসদ এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

জানাযায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের কেওটকোনা এলাকার মৃত মরহুম ইসমাইল আলীর দ্বিতীয় ছেলে। মৃত্যুকালে তাহার দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রীসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গিয়েছেন।

জানাযায়, অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব শুধু একজন আইনজীবীর পাশাপাশি রাজনৈতিক নেতা, শিক্ষানুরাগী, মানবিক ও জনদরদী ব্যক্তিত্ব ছিলেন। মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে শিক্ষা বিস্তারেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।
তাঁর মৃত্যু সংবাদ শুনে তাহার নিজ উপজেলা গোলাপগঞ্জসহ সিলেট জুড়ে নেমে আসে শোকের ছায়া। তাহার মৃত্যুত্বে সিলেট-৬ আসনের সাংসদ এডভোকেট এমরান আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সাধারন সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বলসহ উপজেলার ১১টি ইউনিয়নের বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকগন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আইনজীবিরা গভীর শোক ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মরহুমের বড় ভাই মাস্টার লুৎফুর রহমান মরহুমের জানাজা ও দাফনের সময়সূচি নির্ধারন করা হয়েছে।
১ম জানাজাঃ আজ শুক্রবার বাদ জুমা দরগাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

২য় জানাজাঃ গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলা বাদেপাশা ইউনিয়নে বাদ আসর কেওটকোনা শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হইবে।

 (জনতারদেশ/রুপমআহমেদ// )

খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]