দৈনিক জনতার দেশ ডেস্ক : [৫]বিশ্বে অলৌকিক নানা ঘটনা ঘটে থাকে, যার কোনো সঠিক বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে না। এমন একটি ঘটনার সাক্ষী হলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মানুষ।
ঝড়ে পড়ে যাওয়া একটি গাছের ডালপালা কাটার পর সেটি আবার দাঁড়িয়ে যায়। গাছের গোড়া কাটার পরও এটি ঠাঁয় দাঁড়িয়েছে– এমন ঘটনার খবরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার এই গাছ নিয়ে রীতি মতো হৈচৈ শুরু হয়েছে।
উপজেলার মোগড়া ইউনিয়নের বচিয়ারা গ্রামের এ গাছটি দেখতে শত শত লোক এসে ভিড় জমাচ্ছেন। গাছের শেকড়-বাকল নেয়ার জন্য দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ; করছেন মানত।
খোঁজ নিয়ে জানা গেছে, ডালপালাহীন গাছটির একটি অংশ দাঁড়িয়ে আছে। এর নীচের অংশ কাটা। গাছে লাল কাপড় বাঁধা। চারিদিকে নিশানা টানিয়ে দেয়া হয়েছে। এলাকার মানুষ বলছেন, ঘটনাটি অলৌকিক। সৃষ্টিকর্তার ইশারাতেই এমন হয়েছে। তারা গাছটিকে দেখে-শুনে রাখছেন। কাঠুরিয়াও জানালেন তার অভিজ্ঞতার কথা।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস খাদে
ওই বাড়ির পরিবারের সদস্য শারমীন সুলতানা সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি গাছটি পড়তেও দেখেছেন উঠার সময়ও দেখেছেন। মাস দেড়েক আগে প্রচণ্ড ঝড়ে গাছটি পড়ে যায়। গাছটি কেটে টুকরা টুকরা করার পর হঠাৎ উঠে দাঁড়ায়। দেখামাত্রই তিনি চিৎকার করেন। এরপর বাড়িসহ আশপাশের লোকজন বিষয়টি দেখেন।
পরিবারের সদস্য আবুল বাশার মুন্সী বলেন, ‘এটি আমার এক ভাতিজার গাছ। তুফানে পড়ে গেলে বিক্রি করা হয়। গাছ কাটার পর এটি আবার দাঁড়িয়ে যায়। এটা সরাসরি আল্লাহর কুদরত।’
গাছের মালিক মাহবুব মুন্সী বলেন, ‘আল্লাহ ভালো জানেন, কিভাবে কি হয়েছে। এখন গাছ দেখতে প্রতিদিন শত শত লোক আসছেন, মানত করছেন, আগরবাতি-মোমবাতি জ্বালাচ্ছেন। অনেকে শিকড় নিয়ে যাচ্ছেন। তাদের ধারণা এতে রোগ বালাই ভালো হবে।
আঁখি বেগম নামে প্রতিবেশী বলেন, ‘গাছটি পড়ে থাকার সময় এর ওপর দিয়ে চলাচল করেছি। এখন গাছটি দাঁড়িয়ে গেছে। আমরা যতটুকু পারি গাছটিকে সম্মান করছি।’
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ‘মাদক কেনাবেচা’ নিয়ে বাগ্বিতণ্ডার জেরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, নিহত ১
কাঠুরিয়া মো. আমিন মিয়ার দাবি, গাছটি ঝড়ে মাটিতে পড়ে যায়। শেঁকড়সহ উল্টে যায়। ডালা কাটার পর আবার দাঁড়িয়ে যায়। গোড়া কয়েক ইঞ্চি জায়গা কেটে দিলে এটি আবার পড়ে যাবে। এখানে জিন-ভূত বলে কিছু নেই। তবে রহস্যময় ঘটনার কারণে মানুষ ভিড় করছে গাছটিকে দেখার জন্য।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]
