সিলেটে আতঙ্কের নাম সুইচ গিয়ার চাকু

[১] [২] [৩]

[৪]

দৈনিক জনতার দেশ ডেস্ক : [৫]চুরি ছিনতাই রাহাজানি- ইত্যাদি অপকর্মে ব্যবহৃত হয় সুইচ গিয়ার চাকু। ক’দিন আগে সিলেট মহানগর পুলিশ এই চাকু বিক্রি বহন ও সংরক্ষণ নিষিদ্ধ করে একটি গণবিজ্ঞপ্তি দিয়েছিল। সিলেটবাসীর জন্য আতঙ্কের এজাতীয় ৫টি চাকু মালিকবিহীন অবস্থায় উদ্ধার করেছে মহানগর পুলিশ।

সোমবার (৮ জুন) বিকালে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায় রবিবার (৭ জুন) রাত ১০টার দিকে নগরীর ধোপাদিঘীরপাড়ের ওসমানী শিশু উদ্যান সংলগ্ন পাবলিক টয়লেটের পাশের ড্রেনের উপর থেকে চাকুগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের পর জব্দ করা হয়।

এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম।

 (জনতারদেশ/রুপমআহমেদ// )

খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]