গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেন এর কার্যকরী কমিটি গঠন

[১] [২] [৩]

[৪]

নিজস্ব প্রতিনিধি : [৫] “একতা আমাদের শক্তি, সেবা আমাদের লক্ষ্য” এই শ্লোগানকে সামনে নিয়ে স্পেন প্রবাসী মাসুক, আব্বাস, টিপু, ইউসুফ ও শহিদের উদ্যোগে প্রবাসে অবস্থানরত প্রবাসীদের নিয়ে শনিবার (১৪ জুন) স্পেনে এক বছর মেয়াদী গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেনএর কার্যকরী কমিটি গঠন করা হয়।

উপস্থিত সভার সকলের মতামতের ভিত্তিতে সভার সভাপতি আসাদুর রহমান রাজ্জাক নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন।

সভাপতি পদে মনোনীত করা হয় আব্দুল কাইয়ুম আহমদ মাসুদকে, সিনিয়র সহসভাপতি পদে আব্বাস উদ্দিন, সাধারণ সম্পাদক পদে কাওসার হোসেন টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইউসুফ আলী এবং সাংগঠনিক সম্পাদক পদে মনোনিত করা হয় শহিদ ওয়াছিরকে।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন- আগামী পাঁচ মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার পর একটি অভিষেক অনুষ্ঠানের আয়োজন করার পরামর্শ প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন-  সংগঠনের সদ্য সাবেক সভাপতি আব্দুল মুজাকির, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দরসহ গ্রেটার সিলেটের বিভিন্ন এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানবৃন্দ।

 (জনতারদেশ/রুপমআহমেদ// )

খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]

ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন [৭]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করবেন [৫]

[১] [২] [৩]