গোলাপগঞ্জ প্রতিনিধি : [৫] সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি মোবাইল ফোন ও জুয়ার হিসাব-সংক্রান্ত তালিকা উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হেতিমগঞ্জের কায়স্থগ্রাম এলাকার মৃত শহিদ মিয়ার ছেলে আবুল মিয়া (৩৫) এবং একই গ্রামের শাহাবুদ্দিনের ছেলে মোস্তাক আহমদ রাজন (৩৬) কে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক তদন্তে র্যাব জানতে পারে। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মোবাইল অ্যাপসের মাধ্যমে সাধারণ মানুষকে অনলাইন জুয়ায় ২০০ টাকা বিনিয়োগে ৩ হাজার টাকা লাভের প্রলোভন দেখিয়ে সাধারণ লোকজনকে জুয়া খেলায় অংশ নিতে উৎসাহিত করত। এবং সেখান থেকে মোটা অঙ্কের কমিশন হাতিয়ে নিত।
র্যাব জানায়, এ ধরনের কর্মকান্ডের মাধ্যমে তারা দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া পরিচালনা করে আসছিল। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব আরোও জানায়, অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও অন্যান্য অপরাধমূলক কর্মকা- প্রতিরোধে র্যাবের গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে। এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। আইনি প্রক্রিয়া শেষে জব্দ আলামতসহ তাদের গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
(জনতারদেশ/রুপম–আহমেদ/প/ম )
খবর পেতে দৈনিক জনতার দেশ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন [৬]
