বিএনপির নেতার ছেলেকে দেখতে গেলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুমান উদ্দিন মুরাদ

নিজস্ব প্রতিবেদক :গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি বকুল আহমদ বড় ছেলে সিলেট পলিটেকনিক কলেজের ছাত্র আব্দুল আহমদ(২৫)কে দেখতে গেলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুমান উদ্দিন মুরাদ।
১১ জুন বুধবার রাতে ঢাকাদক্ষিন ইউনিয়নের দত্তরাইল গ্রামে বকুল আহমদের বাড়িতে যান।

এছাড়া আরোও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি কফিল উদ্দিন, ছাত্রদল নেতা নুরুল ইসলাম মিলাদ,ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এমরান আহমদ,ঢাকাদক্ষিন বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ ছাত্রদলের সভাপতি শাকিল আহমদ প্রমুখ।
এসময় গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুমান উদ্দিন মুরাদ আহত আব্দুল আহমদের দ্রুত সুস্থতা কামনা করেন।





